← সারো হোম

অ্যাকাউন্ট আর তথ্য

নিজের তথ্য দেখুন, ডাউনলোড করুন, ঠিক করুন, অ্যাকাউন্ট কিছুদিন বন্ধ রাখুন, বা পুরোপুরি মুছে ফেলুন। সিদ্ধান্ত আপনার।

অনুরোধ পেলে ৭ কর্মদিবসে সাড়া, ৩০ দিনের মধ্যে কাজ শেষ

লগইন করে নিজেই করুন

লগইন করলে অ্যাকাউন্ট পাতা খুলবে: সেখানে ডাউনলোড, বন্ধ রাখা আর মোছা।


লগইন করতে পারছেন না?

অনুরোধ পাঠান। নিবন্ধিত মোবাইল বা ইমেইল দিন: আমরা সেখানে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তবেই কাজ করি, যেন কেউ অন্যের অ্যাকাউন্ট মুছতে না পারে।

১. চারটা পথ

কী চানকী হয়
তথ্য ডাউনলোডপ্রোফাইল, ভূমিকা, আপনার লেখা প্রশ্ন, প্রশ্নপত্র, মুখে মুখে কুইজ, লেসন প্ল্যান আর পয়েন্ট; নিজের লগইন থাকা শিক্ষার্থী হলে রেজিস্টারের নিজের লাইন, হাজিরা আর নম্বর: একটা ফাইলে (পিডিএফ সারাংশ, সিএসভি আর জেসন)। লিংক ৭ দিন চালু থাকে।
তথ্য ঠিক করানাম নিজে ঠিক করুন। রেজিস্টারে শ্রেণি, রোল বা অভিভাবকের নম্বরে ভুল থাকলে স্কুলের অফিস ঠিক করে।
কিছুদিন বন্ধ রাখাস্কুলের ভূমিকা সরিয়ে রাখা হয়, সব জায়গা থেকে লগআউট হয়। তথ্য থাকে। আবার লগইন করলেই চালু।
পুরোপুরি মুছে ফেলাসাথে সাথে লুকিয়ে যায়, সব জায়গা থেকে লগআউট হয়। ৩০ দিন মন বদলানোর সময়। তারপর রাতের নিয়মিত কাজে মুছে যায়।

২. কে কীভাবে মুছবেন

কেকীভাবেযা মনে রাখবেন
নিজের লগইন থাকা শিক্ষার্থীঅ্যাকাউন্ট পাতায় “অ্যাকাউন্ট মুছুন”। লিখে নিশ্চিত করতে হয়।রেজিস্টার, হাজিরা আর ফল স্কুলের রেকর্ড। সেগুলো স্কুলের কাছে থাকে, যতদিন স্কুল রাখে।
নিজের লগইন নেই এমন শিক্ষার্থীশিক্ষার্থী বা অভিভাবক স্কুলে বলেন, অথবা এই পাতা থেকে অনুরোধ পাঠান। কিছু করার আগে আমরা সেই মানুষের সাথে যোগাযোগ করে নিশ্চিত হই।শিক্ষার্থীর রেকর্ড স্কুলের রেজিস্টারের একটা লাইন। স্কুল সেটা সরায়।
অভিভাবকঅভিভাবকের পাতা লগইন ছাড়া স্কুলের লিংকে খোলে, তাই আলাদা অ্যাকাউন্ট নেই। সন্তানের তথ্য নিয়ে অনুরোধ এই পাতা থেকে পাঠান, অথবা স্কুলে বলুন।সম্মতি যেকোনো সময় তুলে নিতে পারেন। একই পথে জানান।
শিক্ষকঅ্যাকাউন্ট পাতা › অ্যাকাউন্ট মুছুন।আপনার লেখা প্রশ্ন: অ্যাকাউন্ট থেকে আলাদা করে রেখে দিতে পারেন, অথবা যেগুলো কখনো ব্যবহার হয়নি আর যাচাই হয়নি সেগুলো মুছে দিতে পারেন। আপনি বেছে নেবেন।
প্রধান শিক্ষকপ্রথমে দায়িত্ব অন্য কাউকে দিন, তারপর নিজের অ্যাকাউন্ট মুছুন।স্কুলের অ্যাকাউন্টে শিক্ষার্থীদের রেকর্ড থাকে, তাই একজনে মুছতে পারেন না। স্কুল বন্ধ হলে hello@shaaro.app এ লিখুন।
শিক্ষা কর্মকর্তাঅ্যাকাউন্ট পাতা › অ্যাকাউন্ট মুছুন। পদটা খালি হয়, আর পদের দাপ্তরিক মোবাইলে যিনি পরে লগইন করেন, পদ তাঁর কাছে যায়।কর্মকর্তার অ্যাকাউন্টে শিক্ষার্থীর নাম থাকে না, শুধু সংখ্যা।

৩. মুছে ফেললে কী হয়

  • সাথে সাথে: প্রোফাইল লুকানো, স্কুলের ভূমিকা সরিয়ে রাখা, আর সব জায়গা থেকে লগআউট।
  • ৩০ দিন: মন বদলালে আগের মতো লগইন করলেই সব ফিরে আসে।
  • ৩০ দিন পরে: লগইন, নাম, ফোন, ইমেইল আর পিন মুছে যায়। স্কুলের রেকর্ড থেকে যায়, তাতে আপনার অ্যাকাউন্টের কোনো যোগ থাকে না।

৪. যা থেকে যায়, আর কেন

  • নামহীন সংখ্যা, যেমন একটা ক্লাস বা উপজেলার গড়। এখান থেকে কাউকে চেনা যায় না।
  • স্কুলের রেজিস্টার, হাজিরা, নম্বর আর ফলের রেকর্ড, যতদিন স্কুল রাখে। এগুলো স্কুলের দাপ্তরিক রেকর্ড।
  • সম্মতি আর মোছার প্রমাণ (কবে, কে নিশ্চিত করলেন), আইন যতদিন চায়। মোছার প্রমাণে নাম থাকে না, শুধু একটা সংকেত।
  • আইনি তদন্ত চললে সংশ্লিষ্ট তথ্য, শুধু সেই তদন্ত শেষ হওয়া পর্যন্ত।

৫. অ্যাপ বা লগইন ছাড়া

  • এই পাতার ফর্মে মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে অনুরোধ পাঠান।
  • hello@shaaro.app এ লিখুন, বিষয়ে “Delete account”। নিবন্ধিত ফোন নম্বর আর স্কুলের নাম দিন। আমরা সেই নম্বরে যোগাযোগ করে যাচাই করব।
  • স্কুলে প্রধান শিক্ষক বা অফিসকে বলুন। তাঁরা অনুরোধ আমাদের কাছে পাঠাতে পারেন।

অনুরোধ পেলে ৭ কর্মদিবসের মধ্যে জানাব, আর ৩০ দিনের মধ্যে কাজ শেষ করব। কেউ অন্যের সারো অ্যাকাউন্ট মুছতে না পারে, তাই কিছু করার আগে সবসময় সেই মানুষের সাথে নিশ্চিত হই।